About

আমাদের সম্পর্কে (About Us)

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

“নিশ্চয়ই সকল প্রশংসা মহান আল্লাহর। আমরা তাঁরই নিকট আমাদের অন্তরের ও কর্মের যাবতীয় অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, প্রিয় নবী রাসূলুল্লাহ (ﷺ) এর ওপর।”

আমাদের স্বপ্ন ও পথচলা

বিয়ে মহান আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত এবং রাসূলুল্লাহ (ﷺ) এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। পবিত্র কুরআন ও হাদিসে বিয়েকে আত্মশুদ্ধির মাধ্যম, দ্বীনের অর্ধেক এবং পারিবারিক ও আর্থিক সচ্ছলতার চাবিকাঠি হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু বর্তমান যুগে তথাকথিত আধুনিকতা ও অপসংস্কৃতির অন্ধ অনুকরণে সমাজ আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। ইসলামী শার’ঈ বিধানের উদাসীনতা এবং দ্বীনি শিক্ষার অভাবে পবিত্র ‘বিয়ে’ আজ হয়ে গেছে কঠিন ও ব্যয়বহুল; পক্ষান্তরে যিনা-ব্যভিচার, পরকীয়া ও নৈতিক অবক্ষয়ের পথ হয়ে গেছে সহজ।

এই ফিতনাময় সময়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যারা সুন্নাহকে আঁকড়ে ধরতে চান, সামাজিক নানাবিধ কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে একজন দ্বীনদার জীবনসঙ্গী খুঁজছেন, তাদের সেই পথকে সহজ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একদল দ্বীনি ভাইয়ের স্বপ্ন ও অক্লান্ত পরিশ্রমে গত ১লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে “বিবাহ ফিকির ডটকম”। আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইতিমধ্যেই ২টি পবিত্র বন্ধন (বিবাহ) সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ!

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

‘বিবাহ ফিকির’ কেবল কোনো সাধারণ ঘটকালি বা ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম নয়, এটি একটি সামাজিক ও দ্বীনি সংস্কারের আন্দোলন। আমাদের মূল লক্ষ্যসমূহ:

  • শারীয়াসম্মত মাধ্যম: সম্পূর্ণ পর্দা ও ইসলামী শরিয়তের নীতিমালা বজায় রেখে দ্বীনদার পাত্র-পাত্রীর সন্ধান সহজতর করা।

  • অপসংস্কৃতির বিলোপ: বিয়ের নামে প্রচলিত সকল জাহেলী রীতিনীতি, অপচয় এবং যিনা-ব্যভিচারের পথ বন্ধে সমাজকে উৎসাহিত করা।

  • যৌতুকমুক্ত সমাজ: কন্যাপক্ষের জন্য অভিশাপস্বরূপ ‘যৌতুকপ্রথা’র বিরুদ্ধে তীব্র সচেতনতা গড়ে তোলা।

  • সুন্নাহর পুনরুজ্জীবন: মোহরানা নগদ পরিশোধের মাধ্যমে সহজ ও সুন্নাহসম্মত বিয়ের প্রচলন করা।

সুদূরপ্রসারী পরিকল্পনা

মুসলিম উম্মাহর এই গুরুত্বপূর্ণ খেদমতকে আরও আধুনিক, নিরাপদ ও সহজলভ্য করতে আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা ও গবেষণা অব্যাহত রয়েছে। অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি মুসলিম ভাই-বোনের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়তকে কবুল করুন, এই দ্বীনি খিদমতকে আমাদের জন্য সহজ করে দিন এবং এর সাথে যুক্ত সকলের জীবনে বারাকাহ দান করুন। আমীন।

যোগাযোগ তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: বিবাহ ফিকির ম্যারেজ মিডিয়া

  • ঠিকানা: নরসিংদী, বাংলাদেশ।

  • যোগাযোগ নম্বর: +8801681042309

  • ইমেইল: admin@Bibahofikir.com